images

দেশজুড়ে

সোনারগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৯:১১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার টিপরদী এলাকার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম (২১), মো. সোহেল মিয়া (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), আতিকুল রহমান সজিব (২৫), মো. রিপন (২৬), মো. জিহান (২২), মো. জহির (৪৬) এবং আমজাদ (২৮)। তারা নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, নেত্রকোনা ও মাগুরা জেলার বাসিন্দা। বর্তমানে তারা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

কর্মীকে মারধরের পর চুল কেটে দিলেন বিউটি পার্লারের মালিক

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে যে, টিপরদীস্থ চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে তাদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাতের আধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পথচারী ও মালবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে