images

দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ৯৫ লাখ টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ১০:১৪ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৫ মার্চ) রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শনিবার (১৪ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগরের নতুনপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় নায়েব সুবেদার মো. ওসমান হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে নতুনপাড়া গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

সোনারগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

বিজিবি আরও জানায়, উদ্ধার করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৪১ হাজার টাকা। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে