images

দেশজুড়ে

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১০:৩৯ পিএম

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই (WiFi) সেবা চালু করা হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে তিনি এই সেবা চালু করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের এই ইতিবাচক উদ্যোগের আওতায় দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

আরও পড়ুন
Web-Image

আগামী মাসেই মিলবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

প্রেস সচিব বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারা দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছেন। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে জনগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এরই মধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

সালেহ শিবলি আরও জানান, এই সেবা চালুর ফলে জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ ও ভ্রমণ সংক্রান্ত কাজ করতে পারবেন।রকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

আরটিভি/এমএ