images

দেশজুড়ে

যশোরে আরও ৫০ পরিবার পেল আল মামুন ফাউন্ডেশনের ঈদ উপহার 

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১০:৫১ পিএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন।

সোমবার (১৬ মার্চ) যশোর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শহরের ঘোষপাড়া বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আল মামুন শাওন, নগর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন খোকন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন এবং সাধারণ সম্পাদক তাসলিমুর বারি।

আরও পড়ুন
Web-Image

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বক্তারা বলেন, আল মামুন ফাউন্ডেশন ২০২২ সাল থেকে যশোরের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সমাজের সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র এবং সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশির, আল মামুন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, এর আগে রোববার যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৫১টি পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করে আল মামুন ফাউন্ডেশন।

আরটিভি/এমএ