images

দেশজুড়ে / রাজনীতি

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৪:২৪ পিএম

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় সংসদ সদস্যের পাশাপাশি তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

‘বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে’

দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। কিন্তু তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে ঘন কুয়াশা নাকি ট্রাকের বেপরোয়া গতির কারণে এই সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মহাসড়কের ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত উদ্ধার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরটিভি/এআর