images

দেশজুড়ে

সুন্দরবনে ‘নানা ভাই’ বাহিনীর হাতে জিম্মি ৬ জেলেকে উদ্ধার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৭:১৯ পিএম

সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে অপহৃত ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গত ৭ মার্চ মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ‘নানা ভাই’ বাহিনীর সদস্যদের হাতে জিম্মি হন জেলেরা। মুক্তিপণের দাবিতে তাদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল। জিম্মি এক জেলের স্বজন কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ খবর দিলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে নলিয়ান আউটপোস্ট থেকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায় তাই কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন
Web-Image---Copy

বরিশালে বহুল প্রতীক্ষিত গোমা সেতু উদ্বোধন

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খুলনার কয়রা উপজেলার তিনজন এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তিনজন রয়েছেন। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরটিভি/এমএইচজে