images

দেশজুড়ে

চাঁদপুরের এক গ্রামে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০২:৩৪ পিএম

চাঁদপুরের একটি গ্রামে আজ (১৯ মার্চ) মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হয়েছে। 

জেলার হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়। তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন। 

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।

সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
Web-Image---Copy

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে শুক্রবার ঈদ

তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে। 

প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখলাম সেখানে সত্যিই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে প্রতিবার ঈদ উদযাপিত হয়ে থাকে।

আরটিভি/এমএইচজে