images

দেশজুড়ে

জামালপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৪:৩৮ পিএম

জামালপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হৃদয় হাসান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী চর মৌহা ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় হাসান ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে স্থানীয় কেন্দুয়া কালিবাড়ী মুকুল নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে হৃদয় হাসান গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের ক্ষেতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলেও সে ঘাস কাটতে থাকে। হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৭

ঘটনাটি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে