images

দেশজুড়ে

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০১:১১ পিএম

স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আমাদের যে পরিমাণ দুশ্চিন্তা, সে তুলনায় আমরা শান্তিতে ঈদ করতে পারছি।

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রী আরও বলেন, অন্যবারের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। দুই-একটি দুর্ঘটনা ঘটেছে, লঞ্চ দুর্ঘটনা যেটা নিসন্দেহে সেটা আমাদের দুঃসংবাদের কারণ।

আরও পড়ুন
Web-Image---Copy

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে প্রায় ছয় লাখ মুসল্লির সমাগম

তিনি বলেন, এ দেশকে, রাষ্ট্রকে ও সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে।

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে প্রত্যয় নিয়ে এসেছি সেটা আমরা বাস্তবায়ন করব।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসময়  উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ