images

দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রোববার, ২২ মার্চ ২০২৬ , ১১:৪১ এএম

ঢাকা-সিলেট মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। 

রোববার (২২ মার্চ) সকালে হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের প্রচণ্ডতায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন আরোহীর মৃত্যু হয়। 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
Ly

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৩ তদন্ত কমিটি গঠন

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকালে কুয়াশা বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহগুলো উদ্ধার করে। পিকআপটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়েছে।

পুলিশ সূত্রমতে, ঘাতক বাসটি দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে পুলিশ বাসটিকে জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে। 

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আরটিভি/এআর