images

দেশজুড়ে

বরগুনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন চিফ হুইপ

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৫:২৩ পিএম

বরগুনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম।

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনা সদর উপজেলার ভারানীর পাড় নামে স্থানে ক্রোক থেকে শুরু করে ৪ কিলোমিটার শাখা খাল পুনঃখননে তিনি মাটি কেটে ও মাথায় ঝুড়ি নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. অলিউল্লাহ। সভাপতিত্ব করেন, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান প্রধান।

আরও পড়ুন
Web-Image---Copy

ঝালকাঠিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

উদ্বোধনকালে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ বাংলাদেশের ৫৩টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। আমরা উন্নয়নে বিশ্বাস করি। মানুষের ভাগ্য উন্নয়নে আমরা বদ্ধপরিকর।

আরটিভি/এমএইচজে