images

দেশজুড়ে

সোনারগাঁয় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৭:৪৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ফারহানা (২৪ ) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নিহত ফারহানা স্বামী সাগর মিয়া (৩১) পলাতক রয়েছেন।

এ ঘটনায় ফারহানার বাবা কালাচাঁন মিয়া সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকার রমজান মিয়ার বাড়ি থেকে মেঝেতে পড়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ফারহানা কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের কালাচানের মেয়ে ও স্বামী সাগর মিয়া কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা। তিনি পেশায় একজন কাপড় দোকানের কর্মচারী। তাদের একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় রমজান মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে স্বামী সাগর মিয়া দুই সন্তানসহ স্ত্রী ফারহানাকে নিয়ে ভাড়া থাকতেন।

ফারহানার ছোট বোন তানজিনা আরটিভিকে জানান, সাগর বিদেশে যাওয়া কথা বলে কয়েক মাস আগে ৪ লাখ টাকা যৌতুক নেন। কিছুদিন বিদেশে থাকার পর তিনি পুনরায় দেশে ফিরে আসেন এবং পুনরায় যৌতুক দাবি করেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ঝগড়া-বিবাদ লেগে থাকত। ঈদের দিন রাতেও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য সৃষ্টি হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন 

তিনি বলেন, কিছুদিন পরপর টাকার জন্য আমার বোনকে তার স্বামী মারধর করতেন। ঈদের আগেও আমরা তাকে ২০ হাজার টাকা দিয়েছি। পরিকল্পিতভাবে আমার বোনকে মেরে ফেলা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ফারহানা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।

আরটিভি/এমএইচজে