images

দেশজুড়ে

সাবেক রাষ্ট্রপতির ছোট ভাই আব্দুল হক নুরু মারা গেছেন

রোববার, ২২ মার্চ ২০২৬ , ১১:০৯ পিএম

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (২২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন
Web-Image

কুষ্টিয়ায় ‘বোতলের ক্যাপ ছোড়া’ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা থেকে তার মরদেহ কিশোরগঞ্জে আনা হবে। এদিন বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।  জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামে পারিবারিক গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।

মিঠামইন থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরটিভি/এমএ