images

দেশজুড়ে

পুকুরে মাছ ধরার সময় মিলল গুলিসহ বিদেশি পিস্তল

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৪:৫৬ পিএম

ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন মো. জসিম উদ্দীন নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি।

সোমবার (২৩ মার্চ) সকালে জেলা সদরের আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড়ে পুকুরে পিস্তলটি পাওয়া যায়। পরে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি জব্দ করে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে আলী নগর চৌমুহনী এলাকার মসজিদের পুকুরে মাছ ধরার জন্য পাম্প বসিয়ে পানি সেচা হচ্ছিল। পানি কমে আসলে এলাকার দৃষ্টি প্রতিবন্ধী দিনমজুর জসিম উদ্দীন হাত দিয়ে মাছ ধরতে ওই পুকুরে নামেন। এ সময় একটি শপিংব্যাগ তার হাতে উঠে আসে। ওই শপিং ব্যাগের ভেতরেই পাওয়া যায় পিস্তলটি। এমন খবরে ছুটে আসেন উৎসুক জনতা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় পিস্তলটি উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন 

 ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, তারা খবর পেয়ে আলী নগর চৌমুহনী এলাকায় গিয়ে অস্ত্র ও একটি গুলিভর্তি ম্যাগাজিন জব্দ করেন। অস্ত্রটির গায়ে জাপানের তৈরি লেখা রয়েছে। তবে কে বা কারা অস্ত্রটি রেখে গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে। 

আরটিভি/এমএইচজে