images

দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ৩

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৯:১৩ পিএম

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের হোসেন (১৮) ও খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

ইমু গ্রুপের দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে, আহত ১৫

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন কিশোর দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। মুমূর্ষু অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এসমএইচজে