images

দেশজুড়ে

নানাবাড়িতে বেড়াতে এসে ২ ভাইয়ের মৃত্যু

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০১:২৭ পিএম

বরিশালে ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেছে দুই ভাইয়ের। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রমজান বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। তাদের বয়স তিন বছর।

আরও পড়ুন
Web-Image

নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গৌরনদীর পূর্বডুমুরিয়ার এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। আজ সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আরটিভি/এমএ