বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ০৮:২৫ এএম
চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরটিভি/এসকে