images

দেশজুড়ে

সোনারগাঁয় গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ০২:৪২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া গ্রামে গৃহবধূ আনিকা আক্তার হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনেরা। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে আনিকা আক্তারের পরিবারের সদস্যরা ছাড়াও প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

আরও পড়ুন
Web-Image---Copy

মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন ২ বন্ধু, অতঃপর...

মানববন্ধনে আনিকা আক্তারের বাবা কালা চান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায়ই শারীরিকভাবে নির্যাতন চালাতেন স্বামী সাগর ও তার পরিবারের লোকজন। মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় ৫ লাখ টাকা যৌতুক দিয়েছি। গত ২২ মার্চ তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর পরিবারটির সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রমাণিত হলে এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে

আরটিভি/এমএইচজে