images

দেশজুড়ে

প্রবাস থেকে ফিরে সড়কে ঝরল যুবকের প্রাণ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ০৬:৫৩ পিএম

ঈদের ছুটিতে দেশে বেড়াতে এসে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হাফেজ মোহাম্মদ সাকিব (২৪) নামে ফটিকছড়ির এক প্রবাসী যুবকের মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর মনার বাড়ির বাসিন্দা রফিকের মেঝ পুত্র।

আরও পড়ুন
Munshi0026

তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন, মোটরসাইকেলে আগুন

জানা যায়, নিহত সাকিব মামাতো ভাই ইমরুল কায়েসের সাথে মোটরসাইকেলের পেছনে বসে নগরীর এক বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পথে হাটহাজারীর মদনহাট এলাকায় ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ মোটরসাইকেল থেকে সিটকে পড়ে যান সাকিব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, দাদীর মৃত্যু সংবাদে মাত্র দশ দিন আগে দেশে ফিরেছিলেন ওমান প্রবাসী হাফেজ সাকিব। দীর্ঘ চার বছর পর দেশে এসে সড়ক দুর্ঘটনায় নিজেও মৃত্যু পথের যাত্রী হলেন।

সাকিবের মামাতো ভাই বখতিয়ার হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরটিভি/এমআই