images

দেশজুড়ে

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৩:২৩ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সূতকর্মা পাড়ায় দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে, হাসপাতালে নেওয়ার আগেই নীতিদত্ত চাকমার মৃত্যু হয়।

আরও পড়ুন
train-nd-buss

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

এ ঘটনায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ। তবে, অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেছেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএইচএম