images

দেশজুড়ে

মাগুরায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৫:১৭ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলায় পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।

আরও পড়ুন
Rab_028

র‌্যাব সদস্য হত্যা মামলায় ২০ জন গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরায় এসেছিলেন। শনিবার সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। 

বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সুরুজ আলীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমআই