images

দেশজুড়ে

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৫:০০ পিএম

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন
Noakhali031

নামাজরত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

তোফাজ্জল হোসেন মাস্টার প্রায় ১৭ বছর ধরে নরসিংদী জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বিএনপির দুঃসময়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সবার।

আরটিভি/এমআই