images

দেশজুড়ে

ধামরাইতে ৫ অবৈধ ইটভাটাকে জরিমানা

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৮:০৬ পিএম

ঢাকার ধামরাইতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও বিভিন্ন অনিয়মে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ঘোড়াকান্দা, শ্রীরামপুর, কালামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকায় এস কে ব্রিকস, সিকো ব্রিকস, মেসার্স কালাম ব্রিকস, মেসার্স সততা ব্রিকস (৩) ও মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদে বৃদ্ধকে হত্যা

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে । বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বায়ুদূষণরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন, পরিদর্শক এস এম মনজুর-উল-আলমসহ পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এমএইচজে