images

দেশজুড়ে

ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১০:৩৯ এএম

ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় আব্দুল বারেক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাত এগারোটার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া সে নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

লক্ষ্মীপুরের ৯ জেলেসহ নিখোঁজ ১৬: তীরে অপেক্ষায় অসহায় পরিবার

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা চালক ঢুলিভিটা থেকে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মোড়ে অপরদিক থেকে আসা ঘাতক ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রিক্সা চালক পরে যায় এরপর ঘাতক ট্রাকের চাপায় ওই রিক্সা চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ধামরাই থানার এসআই জুলফিকার আলী বলেন, ট্রাক চাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ৯৯৯ ফোন দেয়। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ