images

দেশজুড়ে

এবার খাল থেকে জব্দ হলো ১৩৬০ লিটার ড্রামভর্তি ডিজেল

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৬:১৯ পিএম

লক্ষ্মীপুরের রামগতির একটি খালে ডিজেল ভর্তি আটটি প্লাষ্টিকের ড্রাম পড়ে ছিল। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ড্রামগুলো জব্দ করে। তবে সেগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটটি ড্রামে ১৩৬০ লিটার ডিজেল ছিল বলে জানায় পুলিশ। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৩৬ হাজার টাকা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানান। 

আরও পড়ুন
Web-Image---Copy

প্রধানমন্ত্রী সিলেট যাবেন ৩০ এপ্রিল

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ  পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসল পাড়া গ্রামের মৎস অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশের খালের মধ্যে থেকে পরিত্যক্ত আটটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে। 

প্রতি ড্রামে ১৭০ লিটার করে ১৩৬০ লিটার ডিজেল ছিল। কতিপয় অসাধু ব্যবসায়ী ডিজেলগুলো অবৈধভাবে ভোলা জেলা থেকে এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে ওইস্থানে মজুত করে রাখে। স্থানীয় শ্রমিকদের সহায়তায় পুলিশ ডিজেলের ড্রামগুলো উদ্ধার করে জব্দ করে। ডিজেলের মালিকের কোন হদিস পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমআই