images

দেশজুড়ে

সুনামগঞ্জে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার লিটার ডিজেল জব্দ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৮:৪৬ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানীর বার্জ ডিপোর কাছাকাছি সাচনা বাজার মাদরাসা সংলগ্ন নবী হোসেন নামের এক ব্যবসায়ীর বাসার নিচ থেকে এসব ডিজেল জব্দ করা হয়েছে।
‎ 
তবে ডিজেল মজুতের ঘটনায় জড়িত নবী হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। নবী হোসেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন
panchgarh

স্ত্রীর অভিযোগে বরখাস্ত হলেন সরকারি কর্মকর্তা

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিজেল মজুতের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত  বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সাচনা বাজার যমুনা অয়েল কোম্পানীর বার্জ ডিপোর কাছাকাছি সাচনা বাজারে নবী হোসেনের বাসার নীচতলা থেকে অভিযান চালিয়ে ২০০ লিটারের ১০ টি ড্রাম ও খোলা ড্রামে ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ জব্দ করা হয়। 

এ ছাড়াও ডিজেলের ৩ টি খালি ড্রামও জব্দ করা হয়। এরপর জব্দকৃত ডিজেলের খালি ড্রাম ও ডিজেল সাচনা বাজার যমুনা অয়েল কোম্পানী বার্জ ডিপোর দায়িত্বে থাকা মো. শাহজালালের জিম্মায় রাখা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এ সময় বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

‎‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, সারা দেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক রাখার স্বার্থে অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে সাচনাবজারে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। 

তবে ঘটনাস্থলে কেউ না থাকায় ডিজেল মজুতকারীকে আটক করা যায়নি। জব্দকৃত ডিজেল সাচনা বাজার যমুনা অয়েল কোম্পানী বার্জ ডিপোর দায়িত্বে থাকা ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।

আরটিভি/এমআই