শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১১:৫৬ এএম
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে এক খুচরা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারায় এই ঘটনা ঘটেছে।
জাকির মোল্লা নামের ওই বিক্রেতা নিলামে ৮০ টাকায় লিটার দরে কেনা ৭০০–৮০০ লিটার ডিজেল ও অকটেন তেল ২০০–২৫০ টাকায় বিক্রি করছিলেন। এরপর এনএসআই-এর তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে তেলসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
তিনি জানান, সরকার অনুমোদিত দাম লিটার প্রতি ১২০ টাকা হলেও, জাকির মোল্লা তা ছাড়িয়ে বিক্রি করছিলেন। জাকির মোল্লার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করা হবে।
আরটিভি/এসআর