images

দেশজুড়ে

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৮:৩৫ এএম

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে আজ কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩ এপ্রিল) জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন এ তথ্য জানান।

জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে এই দুই উপজেলায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

আরও পড়ুন
CURRENT_20260403_194207178

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বলেন, রৌমারী ও চর রাজিবপুরে ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

আরটিভি/আইএম