images

দেশজুড়ে

শ্বশুরবাড়িতে গাছের ডালে ফাঁস দেওয়ার চেষ্টা, যুবক গ্রেপ্তার

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ১১:৪৫ এএম

মুন্সীগঞ্জে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে জলিল ব্যাপারী (৪০) নামে এক ব্যক্তি তার শ্বশুরবাড়ির একটি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

শনিবার (৪ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, জলিল ব্যাপারী (৪০) নামের ওই ব্যক্তি শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে ঝুলে পড়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শ্বশুরবাড়ির লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

Capture

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে জলিল ব্যাপারীকে বিভিন্নভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে অন্যদিকে মনোযোগী করে কৌশলে গাছে উঠে তার গলায় বাঁধা রশি খুলে ফেলেন এবং নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
Web-Image4

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার এই চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে একটি সম্ভাব্য প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

তিনি আরও বলেন, জলিল ব্যাপারী উপজেলার কুমারভোগ বড় প্রজেক্ট এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন জেলে বলে জানা গেছে।

আরটিভি/আইএম