images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় হাম-রুবেলার টিকাদান শুরু

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০১:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, সারাদেশের ৩০ উপজেলায় সরকার বিশেষ এ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা। 

আরও পড়ুন
Web-Image8

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা

তিনি আরও বলেন, এই তিন উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য প্রমুখ।

উল্লেখ্য, জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতালের ৩টি স্থায়ী ও ৩৬টি অস্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আরটিভি/টিআর