images

দেশজুড়ে

চাঁদপুরের ৪৮৮ কেন্দ্রে হামের টিকাদান কার্যক্রম শুরু

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৫:১৪ পিএম

চাঁদপুরের ৪৮৮টি কেন্দ্রে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে সদর ও হাইমচর উপজেলার এসব কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়।

সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিমমুল্যা সেলিম এবং সিভিল সার্জন নুরে আলম দ্বীন।

জেলা ইপিআই সেন্টার থেকে জানানো হয়, চাঁদপুর সদরে অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র ৩৩০টি, হাইমচর উপজেলায় অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র ১২৮টি এবং পৌরসভার অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র ৪০টি কেন্দ্রে পর্যায়ক্রমে ভ্যাকসিন কার্যক্রম চলবে।

আরও পড়ুন
Web-Image

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

আগামী ২১ এপ্রিল পর্যন্ত জেলায় ৬–৫৯ মাসের শিশুদের টার্গেট করে ৭২ হাজার ৮৭৪ জনকে এই টিকার আওতায় আনা হবে।

এদিকে জেলায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১৫০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। ৩২ জনের হাম শনাক্ত হয়েছে। কয়েকজনের পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে। এ পর্যন্ত চাঁদপুরে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়।

আরটিভি/এমএইচজে