images

দেশজুড়ে

ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৬:৫৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী লালচান শেখ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

রোববার (৫ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত লালচান শেখ একই এলাকার খবির শেখের ছেলে।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে মেয়েটির বাবা-মা একটি অনুষ্ঠানে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়ি বিকল হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে দেরি হয়। পরে বাড়িতে এসে তিনি দেখতে পান তাদের প্রতিবন্ধী মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। সন্দেহ হলে দরজার কাছে গেলে অভিযুক্ত লালচান শেখ লুঙ্গি, মোবাইল ও নেশাজাতীয় দ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরী জানান, লালচান তাকে ধর্ষণ করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএম