images

দেশজুড়ে

বুধবার অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে বন্দরে আসছে দুটি জাহাজ 

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১২:৪৯ পিএম

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজ। একই দিনে, ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরও একটি জাহাজ দেশে আসছে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web_Image_copy_copy

অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা 

এদিকে, চট্টগ্রাম বন্দরে আগেই এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ পৌঁছেছে। ‘কুল ভয়েজার’ নাইজেরিয়া থেকে এলএনজি এবং ‘গ্যাস জার্নি’ চীন থেকে এলপিজি নিয়ে এসেছে। শিগগিরই এসব জ্বালানি খালাস শুরু হবে।

এরই অংশ হিসেবে ২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল আনা হচ্ছে। ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজটিও বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজ দুইটির শেষ পোর্ট ছিল যথাক্রমে নাইজেরিয়া ও চীন।

আরটিভি/এমএ