images

দেশজুড়ে

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০১:৪৪ পিএম

জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে হাবিব মিয়া ও নাজমুল হাসান নামে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন এ দণ্ড দেন।

হাবিব মিয়া ও নাজমুল হাসান সম্পর্কে শ্বশুর-জামাই।

আরও পড়ুন
Web-Image

বাসা থেকে উদ্ধার হলো অপরূপ সুন্দর কালনাগিনী সাপ

জানা গেছে, জামালপুর পৌর শহরের লম্বা গাছ এলাকায় শ্বশুর হাবিব মিয়ার ‘হাবিব মোটরস’-এ কয়েক দিন ধরে কৌশলে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে পরে চড়া দামে বিক্রি করে আসছিলেন জামাই নাজমুল হাসান। নিজেদের মোটরসাইকেল এবং পরিচিতদের মোটরসাইকেল থেকে তেল নামিয়ে এখান থেকে চড়া দামে বিক্রি করা হয়—এমন সংবাদের ভিত্তিতে ‘হাবিব মোটরস’-এ সোমবার রাতে অভিযান চালায় জেলা প্রশাসন।

অভিযানে ‘হাবিব মোটরস’ থেকে পাঁচ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

আরটিভি/এমএ