মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৭:৩৭ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে একটি জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঁচারস গ্রাম থেকে মাথা, হাড়সহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে জসিম নামে এক ব্যক্তি বন পরিষ্কার করতে যায়। এ সময় তিনি মানব দেহের মাথা, হাড়, জুতা, লাল রঙের টি শার্ট, কালো প্যান্টসহ বিভিন্ন অঙ্গ পত্যঙ্গ বনের মধ্যে ছড়ানো চিটানো দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন দেখতে ছুটে আসে।
এসময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে মৌচাক পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে খণ্ডিত অংশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় মানুষের আতঙ্ক বিরাজ করছে।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন আগে কে বা কাহারা অজানা ব্যক্তিকে হত্যা করেছে কেউ জানে না। তবে ডিএনএ পরীক্ষা শেষে লোকটির পরিচয় নিশ্চিত করা যাবে।
আরটিভি/এমএম