images

দেশজুড়ে

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৯:৫৬ পিএম

হঠাৎ ঝড়ো হাওয়া ও নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করা হয়।  

আরও পড়ুন
Monpura007

কেন্দ্র পরিবর্তনের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নদী উত্তাল হয়ে পড়ে। নৌ-দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নিরাপদ অবস্থানে নোঙর করে রাখা হয়েছে। তবে চলাচল বন্ধের সময় মাঝনদীতে কোনো ফেরি আটকা পড়েনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, আবহাওয়া প্রতিকূল হওয়ায় যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে। 

আরটিভি/এমআই