বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৪:১৬ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল উধাও হওয়ার অভিযোগকে ঘিরে আলোচনার মধ্যে পাম্পের মালিক উপজেলা বিএনপি নেতা হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সদস্য সচিব।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, পেট্রোল গায়েব হওয়ার ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনে পেট্রোল ঘাটতির বিষয়টি উঠে আসে। ঘটনার পর মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় মামলা করা হয়।
এরই মধ্যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হলো।
আরটিভি/এসএস