images

দেশজুড়ে

চট্টগ্রামে টিনশেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৪:৩৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।  

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন
Bagerhat_hospital

বাগেরহাটে প্রথম হামের রোগী শনাক্ত

নিহতরা হলেন, মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। তাদের বাড়ি যথাক্রমে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামের ভেতরে একটি টিনশেড চালা কাটার কাজ করছিলেন ফারুক ও জহির। ওয়েল্ডিং মেশিন দিয়ে কাটার একপর্যায়ে হঠাৎ পুরো চালাটি ভেঙে নিচে পড়ে যায়। এতে তারা দুজনই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন  রয়েছে।

আরটিভি/এমআই