images

দেশজুড়ে

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৯:৪০ পিএম

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে নির্মাণাধীন নিজ বাসায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অসিত চন্দ্র দাস (৩৩) উপজেলার চরনারচর ইউনিয়নের সতানন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সতিশ চন্দ্র দাসের ছেলে। তিনি রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন
Narail0026

টিকটক-ফ্রি ফায়ার নিয়ে দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, অতঃপর...

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন তিনি। অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া তারে হাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল রিপোর্ট সংগ্রহের প্রস্তুতি চলছে। পরিবারের স্বজনসহ শিক্ষকদের মাঝে হৃদয়বিদারক পরিস্থিতি বিরাজ করছে।

আরটিভি/এমআই