images

দেশজুড়ে

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার ডিজেল জব্দ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ১১:৫০ পিএম

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে বিকেলে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের বাংলা বজার এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

আরও পড়ুন
Hatiya

নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উক্ত এলাকায় অবৈধভাবে মজুদ অবস্থায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বৈধ কাগজপত্র ব্যতীত জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম