images

দেশজুড়ে

সাইড দিতে গিয়ে খালে পড়লো যাত্রীবাহী বাস, আহত ১০

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ১২:২১ পিএম

ভোলায় একটি যাত্রীবাহী বাস সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এ ঘটনায় বাসের যাত্রী ও চালকসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

আহতের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলার বোরহানউদ্দিন কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
Monpura007

কেন্দ্র পরিবর্তনের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহন নামে যাত্রীবাহী বাসটি বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ওই সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, বাস খালে পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করি। যাত্রী ও চালকসহ ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার কাজ চলছে।

আরটিভি/এমএম