images

দেশজুড়ে

রামেকে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০১:০৭ পিএম

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৫০ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
MMCH

মমেকে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, ভর্তি ২৬

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে শিশুগুল মারা গেছে তাদের বয়স তিন থেকে ছয় মাসের ভেতর। আর এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও ২৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ জন। বর্তমানে হাম আক্রান্ত সন্দেহে এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১২ জন। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৭৯ জন। 

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শংকর বিশ্বাস জানান।

চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/টিআর