images

দেশজুড়ে

পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গেল দুই ভাই, অতঃপর...

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৭:০১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। খেলার সময় পুকুরে ফুটবল পড়ে যাওয়ায়, সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন
ppur

পিরোজপুরে এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন এক মা

মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে ও রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী রনি মিয়া জানান, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। এক পর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে তারা সেটি তুলতে পানিতে নামে। এরপর দীর্ঘ সময় তাদের দেখা না গেলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। 

পরে এক নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে এবং একে একে দুই ভাইকে উদ্ধার করে। উদ্ধারের পর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এমআই