images

দেশজুড়ে

চট্টগ্রামে বাড়ছে হামের প্রকোপ, নতুন শনাক্ত ৮

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৯:২৪ পিএম

চট্টগ্রামে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত হওয়া আট জনের মধ্যে ছয় জন নগরীর ও দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ জন। এদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন
Munshi

মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটায় আটক ৪ ট্রলার

ল্যাবে পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট ৩০৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার এনপিএমএল ও আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯০ জন নগরীর এবং ১১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন শনাক্ত হয়েছে। এই নিয়ে হামে আক্রান্তের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৮৩ জন রোগী ভর্তি আছে। এছাড়া ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি। 

আরটিভি/এমআই