images

দেশজুড়ে

বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ, অতঃপর...

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৭:৪০ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের এক তরুণীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শালা ও দুলাভাইয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দিতে যান ওই ভুক্তভোগী তরুণী। 

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নূর ইসলাম খাঁর ছেলে জলিল খাঁ (২২) এবং তার দুলাভাই আলমগীর (৪৫)।

ভুক্তভোগী তরুণী ও তার পরিবার জানান, আলমগীর প্রথমে তরুণীর পরিবারের কাছে জলিল খাঁর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে ‘জলিল দেখতে চায়’ এমন কথা বলে বুধবার সকালে তরুণীকে ডেকে নেন। এরপর তাকে ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে গিয়ে প্রথমে আলমগীর এবং পরে জলিল খাঁ তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রাতেই তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরে তরুণী বিষয়টি তার পরিবারকে জানায়।

আরও পড়ুন
Web-Image---Copy

ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ করলেন বিদ্যালয়ের পিয়ন, অতঃপর...

ভুক্তভোগীর বাবা জানান, ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানালে তারা মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন। এই জন্য থানায় আসতে তাদের বিলম্ব হয়৷ 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী এবং তার বাবা থানায় এসেছিলেন। তবে ঘটনাস্থল যেহেতু ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায়, তাই তাদের সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

আরটিভি/এমএইচজে