শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৯:৩১ পিএম
কুমিল্লা নগরীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রাজু আহমেদ (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রাজু আহমেদ (১৫) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর পাড়ার ওমান প্রবাসী আবাদ নাছির মিয়ার ছেলে। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত রাজুর মামা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুমিল্লা শহরের বাদুরতলার খালা-খালুর বাসায় থেকে পড়ালেখা করতেন রাজু আহমেদ। এ দিন ভোরে ফজরের নামাজের পর তিনি তিনতলা নির্মাণাধীন ভবনের ছাদে ওঠেন। ছাদের একপাশে গেলে পা পিছলে তিনি নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজুর মামা সাইফুল ইসলাম বলেন, আমার ভাগনে কুমিল্লা মডার্ন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের আশা ছিল, সে পড়ালেখা করে অনেক বড় হবে। কিন্তু শনিবার ভোরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর