images

দেশজুড়ে

কিশোরগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ল ট্রাক, নিহত ১

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১০:০৮ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকের চাপায় আপন (৩৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ঘাট এলাকায় থাকা ট্রাকের চাপায় গুরুতর আহত হন পথচারী আপন (৩৬)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আপন উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ট্রাকের চালককে ধরতে পুলিশ অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে