images

দেশজুড়ে

বগুড়ায় কাঠবোঝাই ভটভটির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১০:৪৮ পিএম

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালানোর সময় কাঠবোঝাই ভটভটির ধাক্কায় তমা (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তমা বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। 

আরও পড়ুন
Web-Image

লেবাননে নিহত দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, তমা বাড়ির পাশের সড়কে সাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাঠবোঝাই ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। 

আরটিভি/এমআই