images

দেশজুড়ে

মুরাদনগরে কৃষক হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৭:১৯ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকার হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।  

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ নবীনগর সড়কের বাঙ্গরা ডাক বাংলার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতো শতো যাত্রী। আধা ঘন্টা পর পুলিশ এসে হত্যা আসামিদের আটকের আশ্বাস দিলে সড়ক ছেড়ে বিচারের দাবিতে থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ কৃষককে রাতের আধারে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। নিহতের ৫টি সন্তান রয়েছে। তাদের সকলের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে।  

আরও পড়ুন
8451558415151

কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার ঘিরে নতুন করে উত্তেজনা

বক্তারা আরও বলেন, এখানে শুধু একজনকে হত্যা করা হয়নি। খুন করা হয়েছে পুরো একটি পরিবার। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও জানান।

মহেশপুর গ্রামের ফিরোজ মিয়া বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

মানববন্ধনে অংশগ্রহণকারী মাওলা সরকারের স্বজনরা জানান, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। এখন আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, এজাহার নামীয় মামলার ৯ নাম্বার আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের আটক অভিযান অব্যাহত। 

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নিরহ কৃষক মাওলা সরকারকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। স্ক্রিমের সেচ প্রকল্প নিয়ে পূর্ব বিরুধের জেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়। 
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রধান আসাসি খোরশেদ আলমসহ ১০ জনকে এজাহার নামীয় ও ৫ জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরটিভি/এমএম