images

দেশজুড়ে

বরিশালে ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৭:৫৯ পিএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ ও জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

জানা গেছে, মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান মোল্লা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চালানো হয়। এ সময় সিদ্দিকুর রহমান মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ করা ডিজেল জব্দ করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

রান্নাঘরে লুকিয়ে ছিল সাপ, অতঃপর...

জব্দ করা তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না গণমাধ্যমকে জানান, জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে